জীবনে অনেক সময় এমন অনেক ঘটনা বা ঘটনার সমারোহ একসঙ্গে ঘটে যার মধ্যে রহস্যময় কোন ইঙ্গিত লুকিয়ে থাকে বলে বোধহয়। পৃথিবী জোড়া মারী, রাস্তায় কাজ হারানো ছিন্নমূল শ্রমিকের ঢল, মানুষের উদাসীনতা বা অনন্যপূর্ব নিষ্ঠুরতার নগ্ন ছবি, তার সঙ্গে প্রকৃতির ঠান্ডা হয়ে আসা, দূষণ কমে যাওয়া গঙ্গার উজানে ডলফিন এর স্ফূর্তিময় লাফ,ফাঁকা রাস্তায় পাখিদের নির্ভয় কিচিরমিচির সবকিছু মিলে কোথাও যেন মনে হচ্ছিল এইসব ঘটনা এক মহাকাব্যিক বুননের অপেক্ষা রাখে । অক্ষর দিয়ে, শব্দ দিয়ে, গেঁথে তোলা প্রয়োজন এই সময়ের দলিল। এমন সময় কেমন যেন আনমনে তুলে নিয়েছিলাম অমিতাভ ঘোষের "গান আইল্যান্ড" বইটি । গত এক বছর ধরে সেটি আমার না পড়া বইয়ের তাকে এক কোণে চুপ করে অপেক্ষা করছিল সঠিক সময়ের, যখন কাজের আপাত ব্যস্ততা সরিয়ে রেখে তার প্রতি সঠিক মনোযোগ দেওয়া যাবে।
যাঁরা ঘোষের বই এর সঙ্গে পরিচিত তাঁরা জানেন তাঁর বহু উপন্যাসের মূল চরিত্র হল সময় বা বহমান ইতিহাস। সেই বহমানতার অঙ্গ হিসেবে মানুষ আসে। কালের প্রায় মহাকাব্যিক প্রেক্ষাপটে মানুষ ও ঘটনার ধারা বয়ে চলে। ঢাকা, কলকাতা, শ্রীলংকা ও নিউ ইয়র্কে তাঁর জীবনের বিভিন্ন সময় কেটেছে বা কাটে, হয়তো সেইজন্যই তার লেখালেখির মধ্যে বারবার ঘুরে ফিরে আসে পরিযায়ী মানুষের দেশ থেকে দেশান্তরে যাওয়া, অবর্ণনীয় রকমের কঠিন জীবন সংগ্রাম ও থিতু হওয়ার কাহিনী।
এই বইটি হাংরি টাইড এর পরবর্তী পাঠ বা সিক্যুয়েল বলা যেতে পারে। সুন্দর বন, নীলিমা বোস ও তার বাদাবন ট্রাস্ট, মেরিন বায়োলজিস্ট পিয়া এদের সঙ্গে নিয়ে কাহিনীর জাল বিছাতে থাকে। তার সঙ্গে কাহিনীর মূল কথক, প্রাচীন ও দুষ্প্রাপ্য বইয়ের ডিলার ব্রুকলিন নিবাসী দীননাথ দত্তের সংযোগ সূত্র ধরে গল্প এগোয়। সেইসঙ্গে জুড়ে যায় এক প্রাচীন লোকসাহিত্যের নায়ক বন্দুক ই সদাগর আর এই দুটি পংক্তি
"কলকাতায় তখন না ছিল লোক, না মকান
বাংলার পাটনি তখন নগর এ জাহান"
মেরিন বায়োলজিস্ট পিয়া আমেরিকা প্রবাসী, সুন্দরবন অঞ্চলে ইরাবড্ডি ডলফিন বা অর্কায়েলা ব্রেভিরসট্রিস এর বসতি ও মাইগ্রেশন এর ধরন খুঁজে বের করা তার কাজ। এই কাজে তার সঙ্গী স্হানীয় মানুষ জন। আয়লার সময় থেকে সুন্দরবনের জমি র চরিত্র বদলে যেতে থাকে, বদলে যেতে থাকে জল- জঙ্গল- মানুষের সমীকরণ। হিউম্যান মাইগ্রেশন ঘটতে থাকে বিপুল হারে। সুন্দরবন " Where the war between profit and nature is fought ", তার রহস্যময় বাদাবন, পিয়ার পালিত পরিবারের সন্তান টিপু, এক নির্জন দ্বীপে বন্দুকি সদাগরের টেরাকোটা মন্দির, মন্দিরের গায়ে টেরাকোটা ফলকে আঁকা রহস্যময় চিহ্ন ও মূর্তি, বিষাক্ত কেউটে সাপ ও তার কামড় সব নিয়ে প্রায় ভীতিজনক এবং শহুরে জীবন যাপনে অভ্যস্ত দীননাথের সম্পূর্ণ অজানা এক জগৎ তার বিশাল পাখা বিস্তার করতে থাকে এই একবিংশ শতকের পৃথিবীতে যেখানে মিথ আর বাস্তব এক হয়ে যেতে থাকে।
মিথ আসলে কী? তা কি কোনো দিন বাস্তব ছিল? আমাদের সমষ্টিগত চেতনায় বা অবচেতনে সে কি বেঁচে থাকে? বেঁচে থাকে কোনো এক বিশেষ সময়ের অপেক্ষায় যেখানে সে রহস্যের পর্দা সরিয়ে বাস্তব হয়ে ওঠে?
বন্দুকি সদাগরের কাহিনী মুখে মুখে গাওয়া হত, মনসামঙ্গলের মতোই, লেখার অনুমতি ছিল না। বংশ পরম্পরায় কোনো একটি মুসলমান জেলে পরিবার সেই ধারাকে রক্ষা করে এসেছে। তাদের শেষতম বংশধর রফি। সে এই গান শুনেছে তার দাদু ও মায়ের মুখে। কিন্তু তার কাছে বন্দুক দ্বীপ, শিকল দ্বীপ, রুমালি দেশ এসব নিছকই রূপকথার গল্পের মতো।
আশ্চর্যের বিষয় হল মনসামঙ্গল ও চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রা যখন লেখা হচ্ছে বা বন্দুকি সদাগরের কাহিনীর যে সময় দীননাথ আবিষ্কার করে, সেই সপ্তদশ শতক অন্য একটি কারণেও পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ। মঙ্গলকাব্যের কাল পর্যায় ভাবা হয় তেরোশো থেকে ষোলো শো সাল বা তারপরের সময়, সেই সময় পৃথিবীতে এসেছিল লিটিল আইস এজ। গোটা ইউরোপ জুড়ে তখন বন্যা দাবানল ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় চলছে, আবার সেই সময় ঘটছে শিল্প বিপ্লব, রেনেসাঁ , ডেকার্টে, গ্যালিলিও, নিউটনের হাত ধরে বিজ্ঞানের জয়গান। সেই সময়ই ইংল্যান্ডে প্রথম কয়লা পুড়িয়ে ঘর গরম রাখা শুরু হয়। মনে করা হয় যে লিটল আইস এজের সঙ্গে সৌর ঝঞ্ঝার সম্পর্ক আছে । গ্র্যান্ড সোলার মিনিমাম ঘটেছিল 1650 থেকে 1715 র মধ্যে । কারো কারো মতে 2019 থেকে আবারো সেই রকম কিছু ঘটতে চলেছে।
বৈজ্ঞানিক কারণ যাই হোক সেই সময়ও মানুষ সমুদ্র বানিজ্যে যেত ,সর্প দেবীর অভিশাপে সর্বস্ব হারাতো, দেশ দেশান্তরে ঘুরে বেড়াতো অবর্ণনীয় কষ্ট সহ্য করে, আবার দেবীর সঙ্গে সন্ধি করে ফিরে পেত হারানো গৌরব। একি আসলে প্রকৃতির শক্তির সঙ্গে ,অন্যান্য জীবন্ত প্রাণীর সঙ্গে সম্মানজনক সহাবস্থানের বিনিময়ে হৃতগৌরব ফিরে পাওয়া!
ভেনিস নিবাসী ইতালিয়ান ঐতিহাসিক, সারা জীবন যিনি ভেনিসের ইতিহাস, প্রাচীন মিথ ও কাল্ট নিয়ে গবেষণা করেছেন, সেই প্রফেসরেসা জিয়া সিন্তা শিয়াভো,এই কাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র। দীননাথের সঙ্গে তাঁর অকৃত্রিম সখ্য। কাহিনী র বিভিন্ন পর্যায়ে ঘটমান বর্তমান ও মিথের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবার কাজ টি তিনি করেছেন।
দীননাথের জীবনে নানা আকস্মিক ঘটনা ঘটতে থাকে। তাপমাত্রা বেড়ে যাবার কারণে গভীর সমুদ্র থেকে তীরের দিকে ভেসে আসে অতি বিষাক্ত সামুদ্রিক সাপ, ভেনিসের অ্যাপার্টমেন্টে দেখা দেয় প্রাণঘাতী মাকড়সা। রাস্তার ধারে এক দুর্ঘটনায় প্রাণ সংশয়ের উপক্রম হয় আর সেখানে দেখা হয় বন্দুকি সদাগরের স্মৃতি সৌধের শেষ উত্তরাধিকারী রফি র। পথে ঘাটে অজস্র বাংলাদেশী শ্রমিকের সঙ্গে দেখা হতে থাকে তার এবং ক্রমশঃ সে তাদের জীবন ও জীবিকার নানা দাবি দাওয়ার সঙ্গে জড়িত হয়ে পড়তে থাকে। জীবনের রাশ যেন তার হাত থেকে বেরিয়ে যাবার উপক্রম হয়। সিন্তা শিয়াভো তাঁর প্রজ্ঞা দিয়ে দিনো কে বারবার জীবনে ফিরিয়ে আনেন। ভেনিসের রাস্তা য় তাঁরা বন্দুকিসদাগরের পদচিহ্ন খুঁজে বেড়ান আর অতীত ক্রমে মিশে যেতে থাকে বর্তমানে।
'Sometimes I ask myself', she said, 'what would happen if those great Venetian travellers, the Polos, Niccolo de Conti, Ambrosio Bembo----- were to come back to the Venice today? Who would they have more in common with? US twenty first century Italians who rely on immigrants to do all our dirty works? The tourists who come in luxury liners or aeroplanes? Or these 'ragazzi migranti' who take their hands to cross the sea just like all those great Venetian travelers of the past?
ঔপনিবেশিক অর্থনৈতিক ব্যবস্থা র মূল স্তম্ভ ছিল দাস ব্যবসা। তার হাত ধরে আসে প্লেগের উপদ্রব।
In 1629,German soldiers brought the plague to Milan and within weeks tens of thousands were dead.
Disease was not new to Venice and you could even say that modern sanitary protocols, for dealing with epidemics, we're invented in Venice. So when the great plague of 1630 broke out, the city fathers were not slow to act. Quarantine and curfews were put into place;all who were suspected of infection, were transported to a quarantined island. All public places were closed and people were forbidden to leave their houses. Only soldiers could move about freely. Specially appointed Marshalls, whose faces were covered with beaked masks, would go from house to house fumigating and checking for the signs of disease.
মনে হতে পারে আজকের ইতালির ছবি দেখছি বুঝি।
এইসবের মধ্যে ভূমধ্যসাগরে ভেসে আসে একটি নীল রঙের নৌকা। তাকে ঘিরে সরগরম হয়ে ওঠে রাজনীতি। যে ইউরোপীয় রা দেশে দেশে দাস চালানের ব্যবসা করেছে, ঔপনিবেশিক অর্থনৈতিক সমৃদ্ধি র যা ছিল মূল কারণ,বহু দেশের জন বিন্যাস পাকাপাকিভাবে বদলে গেছিল যার ফলে, সেই ইউরোপীয় রা তাদের দেশে অন্য কাউকে জায়গা দিতে রাজি নয়। কিন্তু আজও চলেছে দেশ থেকে দেশান্তরে মানুষের অন্তহীন যাতায়াত দালাল চক্রের হাত ধরে। উন্নত বিশ্বের সুযোগ সুবিধা র লোভে, নিজের দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি র থেকে বেরিয়ে একটু ভালো ভাবে বাঁচার আশায় মানুষ আজও পাচার হচ্ছে এক মহাদেশ থেকে অন্যত্র।
Return to sender
No room here, go home
Climate migration= invasion
We are the indigenous the only owner s of the continent
Send them back with birth control
ছোট্ট নীল নৌকাটিকে ঘিরে ঘনিয়ে ওঠে ঘটনার জাল। বন্দুকি সদাগরের গল্প এখানে ও সত্যি হয়ে ওঠে। "it's just as it says in the story---- the creatures of the sky and sea rising up...... "
কী হল জানতে বই টি পড়তে হবে।
এটি ও আমার বারবার পড়ার মতো বইয়ের তালিকায় যুক্ত হল।