Thursday, 28 January 2021

 কত কথা তারে......

প্রতিদিন অনেক কথা বলি আমরা। অন্তহীন কথার স্রোত প্রবাহিত হয় আমাদের ঘিরে, যার পোশাকী নাম 'কমিউনিকেশন'। ওই টি ছাড়া এ যুগে কিচ্ছু টি হবার নয়। এর চাপে পড়ে অন্তর্মুখী মানুষের চিঁড়ে চ্যাপ্টা হবার দশা!
প্রতি মুহূর্তে কী ভাবছি, তা অন্য দের জানানো র প্রবল চাপ থাকে। না হ'লেই 'কমিউনিকেশন গ্যাপ'!
অতএব কথা চলতে থাকে। কথা চলতে থাকে কাজের জায়গায়, কথা চলতে থাকে অকাজের আড্ডা য়, কথা চলে পারিবারিক পরিমন্ডলে। নিজেদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সব 'শেয়ার' করার কী ভীষণ তাড়নায় ছুটে চলেছে সবাই।
একজন মানুষ, রক্ত মাংস মেদ মজ্জা হাড় দিয়ে তৈরী একটি স্পর্শ যোগ্য অবয়ব মাত্র নয়। তাকে ঘিরে থাকে তার ভাবনা চিন্তা দিয়ে তৈরী এক বিমূর্ত বলয়। ইনফ্রারেড ইমেজিং করলে সাধারণ দৃষ্টি তে দৃশ্য মান নয় এমন , যে অবলোহিত তরঙ্গের অবয়ব ধরা পড়ে আমাদের চারপাশে, সেইরকম। সেই বিমূর্ত অবয়বটি খানিক অনুভববেদ্য বটে কিন্তু তাকে সম্পূর্ণ বুঝে ফেলা অসম্ভব। মানুষে মানুষে এত কথা চালাচালি, এত কমিউনিকেশন ওই বিমূর্ত স্তরে ই ঘটে। প্রতি দিন নতুন নতুন ভাবনার রাশি জমা হতে থাকে ওই অস্পর্শ যোগ্য স্তরে। প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা, তাদের ভাবনার জগৎ ও তাই অনন্য। অনেক কথা বলা হয়ে গেলেও কমিউনিকেশন গ্যাপ তাই অবশ্যম্ভাবী।
আবার, অনেক সময় অনেক কথা বলার থাকলেও কিছুই বলে ওঠা হয়না। বলা যায় ও না হয়তো। অনেক সম্পর্কের উষ্ণতা ও মাধুর্য সেই সব না বলা কথাকে আশ্রয় করে ঘনিয়ে ওঠে। তাদের বলে ফেলতেও নেই। দামী সুগন্ধি র মত ঢাকা দিয়ে, দেরাজের অন্ধকারে রেখে দিলে ই তার স্থায়িত্ব বাড়ে। না বলা কথার গন্ধ বিধুর সমীরণ আমাদের জীবনের আনাচে কানাচ কে ভরিয়ে রাখে।

kobita

মুঠো খুলতেই ম্যাজিক!
ঝেঁপে এল বৃষ্টি আর জমা জলে লাফিয়ে লাফিয়ে হেঁটে যাওয়া লাল স্কার্ট সাদা জামা----
সাইকেল আরোহী কালো প্যান্ট ছেলের দল--- হৈ হৈ, হো হো-----
চেনা রাস্তার অচেনা আলোয় ধাঁধিয়ে যাওয়া চোখ কোমল হয়ে এল।
চোখ বুজতেই ম্যাজিক!
তেকোনা পার্ক, বাহারি পাঁচিল,
বিকেলের রোদ মেখে পাঁচিলে বসা দুই কিশোরীর আগডুম বাগডুম----
দোলাতে থাকা পা----
রাস্তায় দাঁড়িয়ে দুটো একা বোকা লাল সাইকেল।
ফুচকার টক জল, ধনেপাতা, লঙ্কা কুচি
আহা, উস্ উস্, নাকের জল চোখের জল---
এক পৃথিবী গল্প শেষেও শেষ না হওয়া কথার ঝাঁপি গুটিয়ে রেখে
সাইকেল নিয়ে হুস্ ----
চোখ খুলতেই ম্যাজিক!
রুপোলি চুল, বলিরেখা, ঈষৎ মেদিনী
দুই কিশোরী অমন করেই হাসছে!
আর ঝনঝন করে ভেঙে পড়ছে তিরিশ বছরের পুরোনো কাচের দেওয়াল----
Image may contain: 2 people, glasses, close-up and indoor
Malay Kanti Dey, Ananjan Chatterjee and 216 others
57 comments
Like
Comment
Share